চাঁদপাশায় ১৯৬৯ পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল

বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ১৯৬৯ জন গরিব অসহায় পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর ১০ কেজি করে চাল সহায়তা পেয়েছেন। বুধবার ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী।
অন্য যেকোন সময়ের চেয়ে অধিক স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে চাল বিতরণ করা হয়েছে এই ইউনিয়নে। নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী সঠিক ডাটাবেইজ তৈরি করে চারটি বুথের মাধ্যমে চাল বিতরণ করে অন্য জনপ্রতিনিধিদের জন্য অনুকরণীয় হয়ে রইলেন। ডাটাবেইজ ও বুথ পদ্ধতিতে চাল বিতরণে ভোগান্তি ছাড়াই চাল নিয়ে ঘরে ফিরেছেন সুবিধাভোগীরা। বিগত দিনের মতন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি চাল নিতে আসা লোকজনদের।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা, ট্যাগ অফিসার রাইসুল ওমর, ইউপি সদস্য জাকির হোসেন, মামুন খান, মামুন মোল্লা, তাওহীদ হোসেন, জাকির ঘরামী প্রমুখ।
এইচকেআর