ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • নৌ-পুলিশের ওপর জেলেদের হামলা

    নৌ-পুলিশের ওপর জেলেদের হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে জাটকা নিধনবিরোধী অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছে নৌ-পুলিশ। এতে বরিশাল সদর নৌ-থানা পুলিশের উপ-পরিদর্শক প্রসেনজিৎসহ ট্রলার মাঝি সোহরাব হোসেন আহত হয়েছেন।


    সদর উপজেলার বুখাইনগরস্থ কালাবদর নদীতে মঙ্গলবার বিকালের এই হামলায় আহত পুলিশ কর্মকর্তা এবং মাঝিকে লাহারহাট ফেরিঘাটের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

    নৌপুলিশ জানায়, জাটকা নিধন বিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই  প্রসেনজিতের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার দুপুরে নদীতে নামেন। বুখাইনগরস্থ কালাবদর নদীতে অভয়াশ্রমে জেলেরা জাল ফেলার খবরে সেখানে গিয়ে কারেন্ট জালসহ দুটি নৌকা আটক করেন তারা। 

    এসময় ৩টি ট্রলারযোগে অন্তত ৩০ থেকে ৪০ জেলে এসে পুলিশের ট্রলারকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় কয়েকটি ইটের আঘাতেপুলিশ কর্মকর্তা প্রসেনজিৎ এবং ট্রলারের মাঝি আহত হন।

    বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানাত জামান জানান, জেলেদের হামলার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশের আরেকটি টিম পাঠানো হয়েছিল। কিন্তু এর আগেই আহত পুলিশ কর্মকর্তা তার টিম নিয়ে লাহারহাট ঘাটে চলে আসেন এবং সেখানকার একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা করান। এই হামলার সাথে যে সকল জেলে জড়িত তাদের সকলের বাড়ি হাজিরহাট এলাকায়। তাদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ