ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • মির্জাগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণকাজ

    মির্জাগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি ব্রিজের নির্মাণকাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৩ বছরেও শেষ হয়নি ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন গার্ডার ব্রিজের কাজ। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। উপজেলার বাজিতা গ্রামের মোল্লা বাড়ির সামনে চাপরখালী খালের ওপর নির্মাণাধীন এ ব্রিজের কাজ  শেষ না হওয়ায় ব্যাহত হচ্ছে জনসাধারণের যাতায়াত। 

    জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চল আয়রন ব্রিজের আওতায় মির্জাগঞ্জে ১৭টি ব্রিজ নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে পটুয়াখালী এলজিইডি। এতে ওই ব্রিজের কাজ পান বরগুনার   বেতাগীর মেসার্স  খান এন্টারপ্রাইজ। বাকি ১৬টি ব্রিজের নির্মাণকাজ শেষ হলেও এখন অবহেলায় পড়ে রয়েছে ব্রিজটি। কাজ শেষ না করলেও সংশ্লিষ্ট দপ্তরে ম্যানেজ করে ৩৯ লাখ টাকা উত্তোলন করেছে ঠিকাদার। 

    স্থানীয় মো. ইউনুচ মোল্লা, ইউসুফ মোল্লা বলেন, ব্রিজটির নির্মাণের শুরুতেই নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে। পাইল ৮০ ফুটের পরিবর্তে ২০ ফুট বসানো হয়েছে। এ ছাড়াও ঢালাইয়ে পুরাতন ব্রিজের ইট সুরকি ব্যবহার করেছে। এরপর এই ৩ বছর পড়ে আছে। এতে আমাদের চলাচলে কষ্ট হচ্ছে

    পানির অভাবে কৃষি কাজ করতে পারছি না।  মেসার্স খান এন্টারপ্রাইজের মালিক মো. খলিলুর রহমান খান বলেন, কাজটি বাতিল করে দিলেই খুশি হবো। কাজ তদারকি কর্মকর্তা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন বলেন, ব্রিজটি তদারকিতে ছিলেন উপ-সহকারী আবদুল জলিল। তার অবসরের পর আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। কী কারণে কাজ শেষ হয়নি বলতে পারি না। পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী (এলজিইডি)  মো. আনোয়ার হোসেন বলেন, বিষয়টি দেখছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ