ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা
  • 'শেরে বাংলা কৃষক সমাজকে শোষণ থেকে রক্ষা করেছেন'

    'শেরে বাংলা কৃষক সমাজকে শোষণ থেকে রক্ষা করেছেন'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেরে বাংলা এ কে ফজলুল হক বাংলার কৃষক সমাজকে অত্যাচার-শোষণ থেকে রক্ষা করেছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেরে বাংলা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের অত্যন্ত আপনজন ছিলেন। বাংলার কৃষক সমাজকে অত্যাচার-শোষণ থেকে রক্ষা করেছেন। বাংলা নববর্ষের প্রথম দিন সরকারি ছুটি তিনি শুরু করেছেন।

    তিনি আরও বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক ও মানবতাবাদী নেতা। তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘রাজনৈতিক গুরু’।

    ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লড়াই চলছে। আজকের এ দিনে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ করছি।

    আজ বুধবার অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ