ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী 
  • রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

    রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার (২৭ এপ্রিল) ভোরে তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদু আপ্পার মন্দিরে এ ঘটনা ঘটে।

    পুলিশ সূত্রে জানা গেছে, কালিমেদু আপ্পার মন্দিরে রথ শোভাযাত্রা চলার সময় মন্দিরের পালকিতে অনেক মানুষ দাঁড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকা এসব মানুষ একপর্যায়ে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ কর্মকর্তারা বলছেন, মন্দিরের পালকিটি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসার সময় বাঁক নিতে গিয়ে কিছুটা বাধার সম্মুখীন হয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই রথের সঙ্গে হাইভোল্টেজ লাইনের সংস্পর্শ হয়৷ এতেই হতাহতের ঘটনা ঘটে।

    তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন মৃতদের জন্য আর্থিক সহায়তা হিসাবে প্রত্যেককে ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর কার্যালযয়ে আজ সকালে এ ঘোষণা করেন তিনি।

    এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের নিকটাত্মীয়দের জন্য জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ