ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

করোনায় বিশ্বে আক্রান্ত আরও ৬ লাখ

করোনায় বিশ্বে আক্রান্ত আরও ৬ লাখ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৯৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে এক হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৪৮ হাজার ৫৭৭ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৬ হাজার ৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে আড়াই লাখেরও বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৬ লাখ ৫২ হাজার ৫৯৭ জনে।

বুধবার (২৭ এপ্রিল) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এই তথ্য পাওয়া গেছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ