হিজলায় নাগরিকদের সম্মানে সাংসদ পংকজ নাথ’র ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র রমজান উপলক্ষে বরিশালের হিজলা উপজেলার সর্বস্থরের নাগরিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ’র উদ্যোগে মঙ্গলবার সরকারী সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মরহুম সাহান আরা আব্দুল্লাহ্, শাহাদাৎ বরণকারী আওয়ামীলীগ নেতৃবৃন্দ, শাহাদাৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধাবৃন্দের রুহের মাগফিরাত কামনা, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও দেশ-জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন, সহকারী কমিশনার ভ’মি রবিউল ইসলাম, থানা অফিসার ইনচার্য ইউনুছ মিয়া, ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের আহবায়ক নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈফিকুর রহমান সিকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক পন্ডিত সাহাবুদ্দিন আহাম্মেদ, ফারুকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কাজী কামাল উদ্দিন কবির, বীর মুক্তিযোদ্ধা মাস্টার মহিউদ্দিন আহাম্মেদ, সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এসএম