ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • তৃনমূল পর্যায়ে আ'লীগ ও সহযোগী সংগঠনগুলোকে সুসংগঠিত করতে হবে: তালুকদার মো. ইউনুস 

    তৃনমূল পর্যায়ে আ'লীগ ও সহযোগী সংগঠনগুলোকে সুসংগঠিত করতে হবে: তালুকদার মো. ইউনুস 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ধারাবাহিক ভাবে ক্ষমতায় আসার কারণেই দেশে আজ জনগনের প্রত্যাশা অনুযায়ী  উন্নয়ন হচ্ছে।  শুধু তাই নয় বাংলাদেশ কে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। 

    নেতাকর্মীর উদ্দেশ্যে তালুকদার মো ইউনুস বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনকে আরো সুসংগঠিত করতে হবে। তাহলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও বিপুল ভোটে নৌকা বিজয়ী  হবে। 


    মঙ্গলবার (২৬ এপ্রিল ) দুপুরে উজিরপুর উপজেলার ধামুরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়  মাঠে আয়োজিত সাতলা  ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

    শোলক ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি ডা আব্দুল  হালিম সরদারের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন।

     সম্মেলনে বিশেষ অতিথির  বক্তৃতা করেন,স্থানীয় সংসদ সদস্য শাহে আলম তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী  সদস্য মুহাম্মদ আনিসুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা,উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ শিকদার বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র  মো.  গিয়াস উদ্দিন বেপারী। 

    শোলক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান কুদ্দুসের  সঞ্চালনায় সম্মেলনে উজিরপুর  উপজেলা ও শোলক ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ,  বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, কাউন্সিলর ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ