আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের কমলেশ হালদারের আট বছরের ছেলে আবির হালদার খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে যায়।
পরে আবিরকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে তার পরিবারের লোকজন। বাড়ির লোকজন পাশের একটি পুকুর থেকে আবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, পানিতে ডুবে মৃত্যু শিশুটি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এইচকেআর