আগৈলঝাড়ায় রাস্তা এবং ইউড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়ায় জিপিএস কানেকর্টিং রাস্তার উন্নয়ন প্রকল্প এবং চেইনেজ ইউড্রেনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জিপিএস কানেকর্টিং রাস্তা মাটি দ্বারা উন্নয়ন প্রকল্পে ৭,৩০,৭৯৪ টাকা এবং ১,৫৩,০৩২ টাকার চেইনেজ ইউড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
স্থানীয় সুবিধাভোগী পাঁচ শতাধিক পরিবারের দীর্ঘ শতবছরের প্রত্যাশার কারনে স্থানীয় সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লার দিক নির্দেশনায় গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিআইডি) বাস্তবায়নে ২০২০-২০২১ অর্থবছরে জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্পে গৈলা ইউনিয়নের অর্ন্তগত পতিহার গ্রামের প্রধান শিক্ষক সুধীর সরকারের বাড়ি হইতে পতিহার জিপিএস কানেকর্টিং রাস্তা মাটি দ্বারা উন্নয়ন প্রকল্পে ৭,৩০,৭৯৪ টাকা এবং ১,৫৩,০৩২ টাকার চেইনেজ ইউড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
এ সময় উপস্থিত ছিলেন গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সাইয়েদ আহমেদ জুয়েল, আমিনুল ইসলাম খান, ইউপি সদস্য রফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত, সৈয়দ মোহাম্মদ মনির, শিলা বেগম, মানিক সরদার, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
শেষে গৈলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে জনগনের সুবিধার জন্য রাস্তা ও কালভার্ট নির্মানের জন্য উপজেলা সহকারী প্রকৌশলী জাহিদুর রহমানের সাথে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন।
এইচকেআর