আগৈলঝাড়ায় তৃতীয় পর্যায় ভূমিহীনদের মাঝে গৃহ ও জমি বিতরণ

বরিশালের আগৈলঝাড়ায় মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ২২টি গৃহ ও জমি ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে সারা দেশের ন্যায় ভূমিহীন ও গৃহহীদের অনুকূলে আগৈলঝাড়ায় ঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপজেলার ৫টি ইউনিয়নে ভূমিহীন ২২টি পরিবারের মাঝে গৃহের চাবি ও জমির কাগজ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুলীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল ইসলাম টিটুসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, মুজিববর্ষ উপলক্ষে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীনদের কথা চিন্তা করে এই প্রকল্প হাতে নিয়েছে। আওয়ামীলীগ সরকার সারা দেশে কোন ভূমি ও গৃহহীন না রাখার জন্য আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ের গৃহ ও ভূমিহীনদের মাঝে ঘর ও জমি দিচ্ছেন।
উপজেলায় প্রথম পর্যায় ৩৬ জন, দ্বিতীয় পর্যায় ১৫ জন ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার তৃতীয় পর্যায় ২২টি ভূমি ও গৃহহীনদের মাঝে ঘর ও জায়গার কাগজপত্র বিতরণ করা হয়েছে।
এইচকেআর