বরিশালে দুই যুবদল নেতার পরিবারকে আর্থিক অনুদান

উজিরপুর উপজেলায় মৃত্যুবরণকারি যুবদল নেতা সালাউদ্দিন চুন্নু ও বরিশাল নগরীর ২০নং ওয়ার্ডের নিখোঁজ মিরাজ খানের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দিয়েছেন বরিশাল জেলা (দক্ষিণ) যুবদল নেতৃবৃন্দ।
মঙ্গলবার বেলা ১২টায় বিএনপি দলীয় কার্যালয়ে বসে মৃত্যুবরণকারি যুবদল নেতা সালাউদ্দিন নান্নুর সহোদরের হাতে ও বাসায় গিয়ে মিরাজ খানের পরিবারের সদস্যদের হাতে অনুদানের এ অর্থ পৌঁছে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, বরিশাল জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক,আসলাম উদ্দিন বাচ্চু,সহ-সাধারন সম্পাদক নুরুল আলম কয়েস,বেলায়েত হোসেন খোকন, কামরুল হাসান সুমন, উজিরপুর যুবদল আহবায়ক সামসুজ্জোহা আজাদ।
পরে নগরীর ২০নং ওয়ার্ডের নিখোঁজ মিরাজ খানের বাসায় গিয়ে অনুদানের অর্থ তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়।
এইচকেআর