ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বিএনপি নেতা মকবুলের মুক্তির দাবীতে বরিশালে প্রতিবাদ সমাবেশ

    বিএনপি নেতা মকবুলের মুক্তির দাবীতে বরিশালে প্রতিবাদ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা এ্যাড, মকবুল হোসেনের মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশাল মহানগর বিএনপি পুলিশি বেষ্টনির ভিতরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকাল ১১টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে  এ কর্মসূচি পালিত হয়।

    মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।

    এসময় আরো বক্তব্য রাখেন মহানগর যুগ্ম  আলী হায়দার বাবুল, জিয়া উদ্দিন সিকদার জিয়া, মহানগর সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, মহানগর জাসাস সভাপতি মীর আদনান তুহিন,মহিলা দল নেত্রী পাপিয়া অজাদ, অধ্যাপিকা ফারহানা তিথি, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু,মহানগর যুবদল ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড, মাজহারুল ইসলাম জাহান।


    এসময় বক্তরা বলেন, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে বন্দি করে ক্ষমত দখল করে রেখেছেন।

    শেখ হাসিনা সেদিন আর বেশি দুরে নয় বিডিআর হত্যা সহ সকল দূর্ণীতির মামলায় আপনাকে ওই জেল খানায় থাকতে হতে পারে সময়ের জন্য অপেক্ষা করেন। পুলিশ দিয়ে নির্যাতন আর মামলা,গুম হত্যা করে বিএনপিকে আর দমিয়ে রাখা যাবে না।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ