ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার ধান লুট

    বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার ধান লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক উজ্জ্বল বড়ালের জমির ধান লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উজ্জ্বল বড়াল বাদী হয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    জানা গেছে, আওয়ামী লীগ নেতা উজ্জ্বল বড়ালের বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড লাগোয়া সন্ধ্যা নদীর চরের জমিতে লাগানো ১০০ মন ধান গত ৫ দিন ধরে কেটে তিনি পার্শ্ববর্তী মুসলিম কবরস্থান ও শ্মশানঘাট-আবাসনের রাস্তার ওপর রেখে দেন। ২৫ এপ্রিল সোমবার সন্ধ্যায় ২৫-৩০জন অজ্ঞাতনামা ব্যক্তি ওই ধান লুট করে নিয়ে যায়। খবর পেয়ে উজ্জ্বল বড়াল থানায় তাদের বিরুদ্ধে  লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ পেয়ে থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপরে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ