উজিরপুরে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত

বরিশালের ঊজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী মুন্ডপাশা এস,এ,বি,এম মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা জাতীয় পাটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার উপজেলা জাতীয় পাটির সভাপতি মো:জাহাঙ্গীর হোসেন বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্পাদক মো:হানিফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদ আলম , যুগ্ম-সম্পাদক মো:হারুন অর রশিদ খান, ইউপি সদস্য মো:আনোয়ার হোসেন, কোষাদ্যক্ষ মো:শাহেআলম খান মিন্টু, দপ্তর সম্পাদক মো:বাদশা হাওলাদার। উপস্থিত ছিলেন যুব সংহতীর সভাপতি আলমগীর কবির রিয়াজ খান, সম্পাদক মো : জসিমউদ্দিন সহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতা কর্মীরা।
এ সময় তারা মরহুম হোসাইন মো:এরশাদের আত্মার মাগফিরাত কামনা করেন ।
এসএম