ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • চাঁদে পারমাণবিক পরীক্ষা চালাতে চেয়েছিল আমেরিকা, প্রকাশ্যে গোপন নথি

    চাঁদে পারমাণবিক পরীক্ষা চালাতে চেয়েছিল আমেরিকা, প্রকাশ্যে গোপন নথি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁদে পারমাণবিক পরীক্ষা চালাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন সরকারের অ্যাডভান্সড অ্যারোস্পেস থ্রেট আইডেন্টিফিকেশন প্রোগ্রামের কিছু গোপন নথি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। থেকেই এই তথ্য জানা গেছে।
    সেই নথিতে দেখা যায় যে আমেরিকা চাঁদে উন্নত প্রযুক্তি পরীক্ষা করার পরিকল্পনা করছিল। সেই সব প্রযুক্তির মধ্যে ছিল বিজিভিলিটি ক্লোক, অ্যান্টিগ্রাভিটি ডিভাইস, ট্রাভার্সেবল ওয়ার্মহোল। পাশাপাশি পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে চাদে একটি টানেল তৈরির পরিকল্পনা ছিল আমেরিকার। অবশ্য, এএটিআইপি সংস্থাটি এখন নিষ্ক্রিয়।
     
    ‘ফ্রিডম অফ ইনফর্মেশন অ্যাক্টে’র অধীনে ‘ভাইস’-এর হাতে এসব নথি এসেছে। ১৬০০ পৃষ্ঠার সেই নথিতে এএটিআইপির গবেষণার চমকপ্রদ সব বিবরণ রয়েছে। উল্লেখ্য, এই সংস্থাটি পুরোপুরি গোপন ছিল। তবে এর সাবেক পরিচালক পেন্টাগন থেকে পদত্যাগ করার পর প্রথমবার এর বিষয়ে অবগত হন সাধারণ মানুষ। চাঁদে পারমাণবিক হামলার পরিকল্পনা করা এই সংস্থাটিকে অর্থের যোগান দিত মার্কিন প্রতিরক্ষা দফতর।

    অ্যাপোলো মিশন বন্ধ হওয়ার প্রায় অর্ধ শতাব্দী পরে মার্কিন সরকার এবং নাসা চাঁদে পা রাখতে ফের মরিয়া হয়ে উঠেছে। এমতাবস্থায় এই নথি প্রকাশ্যে আসার পর আমেরিকার বৈজ্ঞানিক চিন্তাভাবনা নিয়ে প্রশ্ন ওঠা অপরিহার্য। এই আবহে সবচেয়ে আলোচিত বিষয়টি হচ্ছে, পরমাণু বিস্ফোরণ ব্যবহার করে চাঁদে টানেল করার পরিকল্পনা।

    এর আগে ‘দ্য সান’ এই সংস্থার একটি গোপন নথি হাতে পেয়েছিল। তাতে দেখা গিয়েছিল যে তারা ইউএফও নিয়ে গবেষণা করে। এরপর এই সংস্থা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এর থেকে ভিনগ্রহের প্রাণী এবং ইউএফও-র অস্তিত্ব নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ