পুলিশের উপহারের ঘর পেলেন বাবুগঞ্জের ভূমিহীন মোশারেফ

বরিশালের বাবুগঞ্জ থানাধীন কেদারপুর ইউনিয়নের ছানি কেদারপুর গ্রামের ভূমিহীন মো. মোশারেফ ও তার পরিবার বাংলাদেশ পুলিশের সহযোগীতায় জমি ও পাঁকা ঘর উপহার পেয়েছেন।
বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে ছানি কেদারপুরের ভূমিহীন মোশারেফকে ৩ শতক জমি ক্রয় করে ঘর নির্মাণ করে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে পাকাপোক্ত ঘর পেয়ে খুশি মোশারেফের পরিবার।
ওসি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মোট ৪৫০টি থানায় একটি করে হতদরিদ্র মানুষকে জমি ক্রয় পূর্বক ঘর নির্মাণ করে দেয়া হয়। তারই ধারাবাহিকতায় বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন ছানি কেদারপুর গ্রামে গৃহহীন মোঃ মোশারেফ হোসেনকে বাবুগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জমি ক্রয় করে জমির উপর পাকা বসত ঘর নির্মান করে দেয়া হয়েছে।
আরিফ হোসেন/এসএমএইচ