ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বরিশালে বিপুল পরিমান রেনুপোনা জব্দ, কীর্তনখোলায় অবমুক্ত

    বরিশালে বিপুল পরিমান রেনুপোনা জব্দ, কীর্তনখোলায় অবমুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমানে চিংড়ি রেনুপোনা জব্দ করা হয়েছে। ২৫ এপ্রিল ভোররাত আনুমানিক ৫ টার সময় বরিশাল সদর নৌ থানা পুলিশের একটি টিম বরিশালের কীর্তনখোলা নদীর চরমোনাই ঝুনাহার সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি পরিত্যক্ত ট্রলার থেকে ১৮টি ব্যারেলে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার পিস রেনুপোনা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৭ লক্ষ ২০ হাজার টাকা।

    নৌ পুলিশ সূত্রে জানাগেছে,  নৌ-পুলিশ বরিশাল অঞ্চল এর (এসপি) কফিল উদ্দিন এর নির্দেশে বরিশাল সদর নৌ থানার ওসি হাসনাত জামান এর নেতৃত্বে   এসআই আব্দুল হাই, এএসআই মুঈন উদ্দীনসহ  একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে কীর্তনখোলার চরমোনাই ঝুনাহার সংলগ্ন স্থানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় থাকা একটি কাঠবডি ট্রলারে তল্লাশী করে প্লাস্টিকের ১৮ ব্যারেল ভর্তি গলদা ও বাগদা রেনুপোনা জব্দ করেন। 

    পরবর্তীতে আদালতের নির্দেশক্রমে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হুমায়ুন কবির ও মৎস্য কর্মকর্তা বিমল দাসের উপস্থিতিতে জব্দকৃত রেনুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।


     বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান,  বরিশাল সদর নৌ থানা পুলিশ  জাটকা পাচার রোধের পাশাপাশি অবৈধ রেনুপোনা পাচার রুখতে সর্বদা তৎপর রয়েছে। এছাড়াও বরিশাল সদর নৌ থানার আওতাধীন স্থানসমূহে যেকোন ধরনের অপরাধ রুখতে কঠোর অবস্থানে রয়েছে নৌ পুলিশ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ