আগৈলঝাড়ায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ যথাযথভাবে পালিত হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ১০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, সোমবার সকালে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঞ্চলিক প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। আলোচনা সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, আবাসিক মেডিকেল অফিসার ডা. মামুন মোল্লা, ডা. আলামিন হোসেন, গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার, ষ্টোরকিপার শাহ আলমসহ কর্মকর্তা ও কর্মচারীসহ প্রমুখ।
এসময় প্রতিজনকে ১ কেজি পোলার চাল, আধা কেজি মসুরের ডাল, আধা লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবন, আধা কেজি ছোলাবুট, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ ও সেমাই দেয়া হয়েছে।
এইচকেআর