ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

সুদানের দারফুরে সংঘর্ষে নিহত অন্তত ১৬৮

সুদানের দারফুরে সংঘর্ষে নিহত অন্তত ১৬৮
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সুদানের বিরোধপূর্ণ দারফুর অঞ্চলের পশ্চিমাঞ্চলীয় ক্রেইনিক শহরে প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬৮ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন। সশস্ত্র ব্যক্তিরা তাদের গোত্রের ২ জনের হত্যার প্রতিশোধ নিতে গত শুক্রবার অভিযুক্ত বিরোধী গোত্রের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।

শরণার্থী সহযোগিতা সংস্থা জেনারেল কোঅর্ডিনেশন ফর রিফুজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুর'র মুখপাত্র আদম রেগাল গণমাধ্যমকে বলেন, 'এই ঘটনায় গত রোববার অন্তত ১৬০ জন নিহত হন এবং আহত হন অন্তত ৯৮ জন।'

সংঘর্ষ এখনো চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন