ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী সহকর্মী-স্বজনদের চোখের জলে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জিকে শেষ বিদায় শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ কথা কম, কাজ বেশি- এটিই আমাদের মূল লক্ষ্য: জয়নুল আবেদীন পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর 
  • রূপচর্চাতেও তেজপাতা

    রূপচর্চাতেও তেজপাতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এমনিতে রান্নায় স্বাদ বাড়ানো ছাড়া তেজপাতার আর কোনও ভূমিকা নেই বলেই আমরা সাধারণত জানি। কিন্তু রূপচর্চাতেও কাজে লাগতে পারে তেজপাতা। ত্বক বা চুলের যেকোনও সমস্যাই কয়েক দিনে নিমেষে কমাতে পারে তেজপাতা।

    ব্রণর সমস্যায়: মুখে যদি প্রায়শই ব্রণর সমস্যা হয়, তাহলে সেই সমস্যাও মেটাতে পারে তেজপাতা। পানিতে কয়েকটি তেজপাতা ফুটিয়ে মিনিট দশেক রাখার পর পানিটা ছেঁকে নিন। এবার এ পানি দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত এই পানি দিয়ে মুখ ধুলে ব্রণর সমস্যা কমবে।

    খুশকি দূর করতে: মাথার ত্বকে খুশকির সমস্যা দূর করতে পারে তেজপাতা। শুকনো তেজপাতা গুঁড়ো করে নিন। তারপর তার সঙ্গে টক দই মিশিয়ে মাথায় লাগান। খানিকক্ষণ রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। নিয়মিত এটি লাগালে খুশকির সমস্যা দূর হবে।

    চুলের কন্ডিশনিংয়ের জন্য: ঠিক মতো কন্ডিশনিং না করতে পারলে চুল রুক্ষ হয়ে যায়। তাই তেজপাতা পানিতে সিদ্ধ করে নিন। তারপর শ্যাম্পু করার পর এই পানি দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন। এই পানি চুলের কন্ডিশনিং করতে সহায়তা করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ