ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • অ্যাম্বুলেন্সে গাঁজা-ফেনসিডিল, গ্রেফতার ৩

    অ্যাম্বুলেন্সে গাঁজা-ফেনসিডিল, গ্রেফতার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় অ্যাম্বুলেন্স থেকে গাঁজা এবং ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বুড়িচংয়ের শংকুচাইল এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেনসিডিলসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করে। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। 

    গ্রেফতারকৃতরা হলো- জেলার ব্রাহ্মণপাড়ার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে কাউছার (২৫), খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় জগনাথপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাসেল (২২) এবং গাইবান্ধার বুজরুক জামালপুর থানার সাদুল্য গ্রামের তাহাদুল ইসলামের ছেলে নাজমুল হুদা লিয়ন (২৬)।

    র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত অ্যাম্বুলেন্সে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারের পর তারা এসব কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ