ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • কলেজে পর্নোগ্রাফি কোর্স পড়ানোর সিদ্ধান্ত

    কলেজে পর্নোগ্রাফি কোর্স পড়ানোর সিদ্ধান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যৌনতা আর শিল্প শেখানোর নামে পাশ্চাত্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একের পর এক উদ্ভট সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। 


    এর আগে, বৃটিশ স্কুলগুলোকে এলজিবিটি কমিউনিটি বা সমকামীদের নামে একটি বিশেষ অধ্যায় যুক্ত করা হলে ক্রোধে ফেটে পড়েন সেখানকার সাধারণ মানুষ। কিন্তু নীতিনির্ধারকরা শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে অটল থাকেন। এবার ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে আমেরিকার ওয়েস্টমিনস্টার কলেজে ‘ফিল্ম ৩০০০’ নামে পর্নোগ্রাফির ওপর বিশেষ কোর্স চালু হচ্ছে। যেখানে শিক্ষকদের পাশে বসিয়ে পর্নোগ্রাফি দেখবেন শিক্ষকরা। 


    গোটা বিষয়টিকে শিক্ষার অঙ্গ হিসেবেই দেখা হবে বলে দাবি কর্তৃপক্ষের। কলেজ কর্তৃপক্ষ জানায়, যৌনতার মধ্যে যে জাতি-শ্রেণি এবং লিঙ্গের কোনও ভেদাভেদ নেই এবং যৌনতা যে একটি শিল্প, শিক্ষার্থীদের তা বোঝানোই এই কোর্সের মূল লক্ষ্য। তাছাড়া এই পর্নোগ্রাফির কোর্সের মধ্য দিয়েই সামাজিক সমস্যাগুলো আরও ভালোভাবে ব্যাখ্যা করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। 


    কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পরই অভিভাবকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। অনেকে কলেজ কর্তৃপক্ষের সমালোচনা করে বলেছেন, এই সিদ্ধান্ত অত্যন্ত বিরক্তিকর। কীভাবে এমন সিদ্ধান্ত নিল কলেজ? আবার কেউ কেউ এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ