ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বেগমগঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ৩

    বেগমগঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাও ৪৫ বোতল ফেনসিডিল সহ ৩ মাদককারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার আলীপুর গ্রামের শাহজানের পুত্র গিয়াস উদ্দিন (৩২), আমানতপুর  গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে ফারুক হোসেন(৪৮), মিরওয়ারিশপুর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে লোকমান হোসেন রিপন (৩৬)।  

    রোববার (২৪ এপ্রিল) দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এর আগে গতকাল শনিবার দুপুরে উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের কালিকাপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

    পুুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিরওয়ারিশপুর কালিকাপুরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা এবং ৪৫ বোতল জব্দ করা হয়। এসময় তিনজন মাদককারবারিকে গ্রেফতার করে পুলিশ।  

    বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানা মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ