ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

রাশিয়ার জন্য আকাশপথ বন্ধ করল তুরস্ক

রাশিয়ার জন্য আকাশপথ বন্ধ করল তুরস্ক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাশিয়ার সামরিক বিমানের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করার ঘোষণা দিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু শনিবার মস্কোকে তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। লাতিন আমেরিকা যাওয়ার আগে শনিবার এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, এ ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। রাশিয়ার যুদ্ধগুলোকে গত তিন মাস তুর্কি বিমানঘাঁটি থেকে সিরিয়ায় অভিযান চালানো অনুমতি দেওয়া হয়েছিল। এপ্রিলে সেই অনুমোদনের সময় শেষ হয়েছে। এ কারণে নতুন করে এর মেয়াদ বাড়াতে চায় না তুরস্ক।

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কারণ বিবদমান দুই দেশের সঙ্গেই তুরস্কের সুসম্পর্ক রয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন