ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • ইন্দোনেশিয়া সব ধরনের পাম ওয়েল রফতানি নিষিদ্ধ

    ইন্দোনেশিয়া সব ধরনের পাম ওয়েল রফতানি নিষিদ্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেন-রাশিয়া সংঘাতের জেরে যখন বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য, তখন সব ধরনের পাম ওয়েল রফতানি নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এই ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম ‘আল-জাজিরা’  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    তিনি বলেছেন, দেশের অভ্যন্তরে রান্নার তেলের সরবরাহ যাতে ‘যথেষ্ট থাকে এবং সাশ্রয়ী’ হয়, সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হল।

    গম ও সূর্যমুখী তেলের বিশ্বের অন্যতম বৃহত্তম উৎপাদনকারী দেশ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এরই মধ্যে খাদ্যপণ্যের দাম রেকর্ড উচ্চতায় ঠেলে দিয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়ার এই পদক্ষেপে ভোজ্যতেলের বিশ্ব বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে ।

    উল্লেখ্য, পাম ওয়েল বিশ্বের সর্বাধিক ব্যবহৃত উদ্ভিজ্জ তেল, যা আইসক্রিম থেকে শুরু করে শ্যাম্পু তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান। আর ইন্দোনেশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পাম ওয়েল উৎপাদনকারী দেশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ