ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • সোমালিয়ায় রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৬

    সোমালিয়ায় রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সমুদ্র সৈকতের এক রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণের ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। দেশটির জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবার এক কর্মকর্তা বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদিকার আবদিরাহমান বলেন, আমরা ছয় জনের মৃতদেহ ও গুরুতর আহত সাতজনকে হাসপাতালে নিয়ে গেছি। মোগাদিশুর ওই রেস্তোরাঁয় হামলার সময় সোমালিয়ার একজন পুলিশ কমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে তারা সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা মোহামেদ আলী।

    সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, বোমা বিস্ফোরণের পর ওই রেস্তোরাঁ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। জঙ্গি সংগঠন আল শাদাব এই হামলার দায়ভার স্বীকার করেছে। এই সংগঠনের মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, স্বধর্মভ্রষ্ট হওয়ায় তারা রাজনীতিবিদ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের টার্গেট করেছিলেন।

    জঙ্গি সংগঠন আল কায়েদার সহযোগী হিসেবে পরিচিত আল শাদাব মোগাদিশুতে এর আগেও সশস্ত্র হামলা চালিয়ে দাবি করছে, এটি সরকারের বিরুদ্ধে যুদ্ধের অংশ।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মোগাদিশুর দক্ষিণে সৈকতে সম্প্রতি যাত্রা শুরু করার পর ‘দ্য প্যাসকেটোরে’ নামের ওই রেস্তোরাঁ সি ফুডের জন্য ভোজনরসিকদের ভীষণ প্রিয় হয়ে উঠে। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের প্রায়ই দেখা যেত ওই রেস্তোরাঁয়। পার্লামেন্ট নেতা নির্বাচন নিয়ে আফ্রিকার দেশটির রাজনীতিতে যখন নানা টানাপড়েন চলছে, তখনই এই হামলার ঘটনা ঘটেছে। 

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আইনপ্রণেতারা নতুন পার্লামেন্ট শুরু করতে বেশ লম্বা সময় নিয়েছেন। গত সপ্তাহে তারা শপথ নেওয়ার পর ঘোষণা দিয়েছেন তারা নতুন নেতা নির্বাচন করবেন শিগগির। এ নিয়ে দেশটিতে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে।

    এর মধ্যেই গত ১৮ এপ্রিল সোমালিয়ার পার্লামেন্টে মর্টার হামলায় সাতজন গুরুতর আহত হন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ