ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • মিসাইল ক্রুজার মস্কোভা ডুবির ঘটনায় নিহত ১

    মিসাইল ক্রুজার মস্কোভা ডুবির ঘটনায় নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের ফ্ল্যাগশিপ মিসাইল ক্রুজার মস্কোভা ডুবে যাওয়ার ঘটনায় একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে মস্কো। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানায় আলজাজিরা। এর মাধ্যমে গত সপ্তাহে মিসাইল ক্রুজার মস্কোভা ডুবে যাওয়ার ঘটনায় ক্ষয়ক্ষতির কথা প্রথমবার স্বীকার করল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, একজন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া ২৭ জন নিখোঁজ রয়েছেন। আর বাকি ৩৯৬ জনকে উদ্ধার করা হয়েছে। এর আগে মস্কো জানিয়েছিল, কৃষ্ণসাগর নৌ বহরের ফ্ল্যাগশিপ মস্কোভায় গোলাবারুদের বিস্ফোরণের কারণে আগুন ধরার পর তা ডুবে যায়। যদিও ইউক্রেনের দাবি, তাদের অ্যান্টি-শিপ মিসাইল ওই যুদ্ধজাহাজে আঘাত করেছে।

    ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ মস্কোভা। এর আগে ইউক্রেন জানিয়েছিল, তারা আজভ সাগরে ‘ওরস্ক’ নামের একটি অবতরণ জাহাজ ধ্বংস করেছে।

    মস্কোভা মিসাইল ক্রুজারটি ১৯৮০ সালের দিকে নির্মাণ করা হয়। এটি আসলে তৈরি হয়েছে ইউক্রেনের মাইকোলাইভে। ১৮৬ মিটার লম্বা এ যুদ্ধজাহাজটি সোভেয়িত নেভির প্রজেক্ট ১১৬৪ অটলান্ট ক্লাসের গুরুপূর্ণ জাহাজ ছিল। প্রথমে এর নাম ছিল স্লাভা। পরে এর নাম বদলে করা হয় মস্কোভা। যুদ্ধজাহাজটির প্রধান অস্ত্র ছিল পি-১০০০ ভলকান অ্যান্টি-শিপ মিসাইল।

    যুদ্ধজাহাজটি ২০০০ সালে ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ হিসেবে কার্যক্রম শুরু করে। এটি সিরিয়ায় রাশিয়ার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ