ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী 
  • মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব

    মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে যুদ্ধের মধ্যে মস্কো ও কিয়েভ সফর করতে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। রাশিয়ার বার্তাসংস্থা তাস এ তথ্য জানায়। খবরে বলা হয়, জাতিসংঘের মহাসচিব মস্কো সফর করবেন ২৬ এপ্রিল। আর কিয়েভ সফর করবেন ২৮ এপ্রিল।

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করার জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মস্কো সফর করবেন ২৬ এপ্রিল। ওনাকে অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    এদিকে গুতেরেসের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব ২৮ এপ্রিল ইউক্রেন সফর করবেন। 

    বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সঙ্গে বৈঠক করবেন। তাকে অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া তিনি ইউক্রেনীয়দের জন্য মানবিক সহায়তা বাড়াতে জাতিসংঘের সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

    এর আগে ১৯ এপ্রিল জাতিসংঘে রাশিয়া ও ইউক্রেনের স্থায়ী মিশনে ভ্লাদিমির পুতিন ও ভলোদিমির জেলেনস্কির উদ্দেশে চিঠি লিখে তাকে অভ্যর্থনা জানানোর বার্তা পাঠান গুতেরস।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ