ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • অন্য দেশও দখল করতে চায় রাশিয়া

    অন্য দেশও দখল করতে চায় রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া অন্য দেশেও হামলা চালাতে চায়। ইউক্রেনে হামলা এর সূচনা মাত্র। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। এর আগে ইউক্রেনে রাশিয়া কী অর্জন করতে চায় তা নিয়ে খোলাখুলি কথা বলেন রাশিয়ার কমান্ডার মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভ।

    তিনি বলেন, ইউক্রেনের দোনবাস ও দক্ষিণাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে চাই আমরা। এর মাধ্যমে ক্রিমিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হবে, যা ২০১৪ সালে দখল করা হয়েছিল। 

    লক্ষ্যে সফল হলে এর মাধ্যমে মলদোভায় রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলে প্রবেশাধিকার পেয়ে যাবে মস্কো। সেদিকে ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, আমি এর আগে অসংখ্যবার বিষয়টি বলেছি রাশিয়া অন্য দেশও দখল করতে চায়। ইউক্রেনে হামলা সে লক্ষ্যপূরণে চেষ্টার শুরু মাত্র।

    তিনি আরও বলেন, রাশিয়ান ফেডারেশনের এ লক্ষ্য ভণ্ডুল করার মাধ্যমে আমাদের রক্ষা করতে যতদিনই লাগুক আমরা লড়াই চালিয়ে যাব। আমাদের মতো যে সব দেশ মৃত্যুর ওপর জীবনের জয়ে বিশ্বাসী তাদের অবশ্যই আমাদের সঙ্গে লড়তে হবে। তাই তাদের আমাদের সহযোগিতা করা উচিত। কেননা, এ পথে আমরা প্রথম। এর পরের লক্ষ্য কে?

    জেলেনস্কি বলেন, যারা পরবর্তী লক্ষ্য, এমন কেউ যদি কিছু না হারানোর আশায় এখন নিরপেক্ষ থাকার চেষ্টা করে, তবে তা হবে ঝুঁকিপূর্ণ বাজি। কেননা, আপনি সবই হারাবেন।

    এদিকে মলদোভা রাশিয়ার কমান্ডার মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভের মন্তব্যের পর সেখানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ