ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • রমজানের প্রথম ১৫ দিনে প্রায় ৬ হাজার সড়ক দুর্ঘটনা দেখল কুয়েত

    রমজানের প্রথম ১৫ দিনে প্রায় ৬ হাজার সড়ক দুর্ঘটনা দেখল কুয়েত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েতে রমজানের প্রথম ১৫ দিনে ৫ হাজার ৯৫৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে; অর্থাৎ গড় হিসেবে এই সময়সীমায় দেশটিতে প্রতিদিন ঘটেছে ৪০০ দুর্ঘটনা।

    কুয়েতের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির দৈনিক পত্রিকা আল রাই জানিয়েছে, গড় হিসেবে প্রতিদিন ইফতারের আগে দুর্ঘটনা ঘটেছে বেশি, ৩ হাজার ৩৪টি; আর ইফতারের পরে ঘটেছে ২ হাজার ৯২৫টি দুর্ঘটনা।
     
    তবে এসব দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা জানা যায়নি।

    তবে সড়ক দুর্ঘটনা এড়াতে কুয়েতের ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগ একটি নির্দেশনা জারি করেছে। বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা স্বাক্ষরিত সেই নির্দেশনায় সাধারণ জনগণকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি গাড়ি চালানোর সময় সিটবেল্ট বাঁধার অনুরোধ করা হয়েছে।

    পাশাপাশি, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকা ও বিশেষ করে মাগরিবের আজানের সময় উচ্চগতিতে গাড়ি না চালানোর পরামর্শও দিয়েছেন তিনি।

    সূত্র: গালফ নিউজ


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ