ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • আল-আকসা মসজিদে ফের ইসরায়েলের তাণ্ডব

    আল-আকসা মসজিদে ফের ইসরায়েলের তাণ্ডব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ফের তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পবিত্র রমজান মাসে শুক্রবার জুমার নামাজের দিনে এই অভিযানে অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছে।
    ফিলিস্তিনি চিকিৎসকেরা আহতের সংখ্যা নিশ্চিত করেছেন। মুসলিম ও ইহুদি ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এই স্থানে গত কয়েক দিন ধরে সহিংসতা বেড়েছে।

    ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১৪ ফিলিস্তিনিকে হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

    ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ফজরের নামাজের সময়েই মসজিদ কম্পাউন্ডে পুলিশ প্রবেশ করে রাবার বুলেট, স্টান গ্রেনেড নিক্ষেপ করে। ওই সময়ে মসজিদে থাকা প্রায় দুইশ’ ফিলিস্তিনির মধ্যে কেউ কেউ পাথরও নিক্ষেপ করে। ওই প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাস্থলে থাকা কিছু সাংবাদিকের ওপর খুব কাছ থেকে রাবার বুলেটও ছোড়া হয়।

    আল-আকসা মসজিদ কম্পাউন্ডের একটি স্থান ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। গত সপ্তাহেও সেখানে সহিংসতা ঘটে। এতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

    গত মার্চ থেকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে অন্তত ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি একই সময়ে ইসরায়েলের অভ্যন্তরে রাজপথে প্রাণঘাতী আরব হামলায় ১৪ জন নিহত হয়েছে।

    উল্লেখ্য, আল-আকসা মসজিদ কম্পাউন্ড ১৯৬৭ সালের যুদ্ধে দখল করে নেয় ইসরায়েল। পরে এই দখল সম্প্রসারণ করে তারা। তবে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এই দখল ও সম্প্রসারণকে স্বীকৃতি দেয় না।

    সূত্র: রয়টার্স


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ