ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • চট্টগ্রামে ২ নারী মাদক ব্যবসায়ী আটক

     চট্টগ্রামে ২ নারী মাদক ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে ১৪৯ বোতল ফেনসিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটক দুই মাদক ব্যবসায়ী হলেন : কক্সবাজারের রামু থানার জাহেদা বেগম (২০) ও টেকনাফের রুমি আক্তার (১৯)। 

    শুক্রবার ( ২২ এপ্রিল) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন। 

    র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের আকবর শাহ এলাকার একটি বাসের টিকিট কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ২টি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ১৪৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 

    তিনি বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘ দিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ