ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • এবার কমলা হ্যারিস-মার্ক জাকারবার্গের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

    এবার কমলা হ্যারিস-মার্ক জাকারবার্গের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এছাড়াও  নিষেধাজ্ঞার তালিকায় যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ কিছু খ্যাতিমান ব্যক্তি রয়েছেন।

    ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর বিরুদ্ধে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে এ পদক্ষেপ নিয়েছে রাশিয়া। নিষেধাজ্ঞার শিকার ব্যক্তিরা আর কখনও রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব মার্কিন নাগরিকের নামের তালিকা প্রকাশ করে।

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মস্কোর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের মধ্যে ২৯ জন মার্কিন ও ৬১ জন কানাডীয় নাগরিক। নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের মধ্যে প্রতিরক্ষা কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও সাংবাদিকেরা রয়েছেন।

    তালিকায় কমলা হ্যারিস, মার্ক জাকারবার্গ ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে আরও রয়েছেন উপ প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিক্‌স, পেন্টাগন মুখপাত্র জন কিরবি, এবিসি নিউজ টেলিভিশনের উপস্থাপক জর্জ স্টেফানোপৌলস, ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ডেভিড ইগনাটিয়াস, রাশিয়াকেন্দ্রিক সংবাদভিত্তিক ওয়েবসাইট মেদুজার সম্পাদক কেভিন রোথরক।

    বিবৃতিতে বলা হয়েছে, দেশ দুটির রুশবিরোধী নীতির জন্য দায়ী ব্যক্তিদের সমন্বয়ে এ তালিকা তৈরি করা হয়েছে। এসব ব্যক্তি অনির্দিষ্টকালের জন্য রুশ ফেডারেশনে প্রবেশ করতে পারবেন না। এর আগে ‘উগ্রপন্থী প্রতিষ্ঠান’ আখ্যা দিয়ে মার্ক জাকারবার্গের মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম রাশিয়ায় নিষিদ্ধ করা হয়।

    সূত্র: ব্লমবার্গ ও এএফপি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ