ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • নওয়াজ সেনাবাহিনীকে দুর্বল করেছিলেন: ইমরান খান

    নওয়াজ সেনাবাহিনীকে দুর্বল করেছিলেন: ইমরান খান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কখনও সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেননি বলে জানিয়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। নওয়াজ শরিফ ক্ষমতায় থাকাকালে সেনাবাহিনীকে দুর্বল করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। 


    বুধবার রাতে এক বিশেষ ভাষণে তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান এসব কথা বলেন। তার এ ভাষণটি অন্তত ১৬ লাখেরও বেশি মানুষ দেখেছেন।

    সেনাবাহিনী পাকিস্তানের ইমরান খানের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। তবে শত্রুপক্ষ এই শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠানটিকে দুর্বল করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

    ভাষণে ইমরান খান বলেন, নওয়াজ শরিফকে দ্বিতীয় এনআরও বা রাজনৈতিক ক্ষমতা দেওয়ার প্রতিবাদে জনগণের সঙ্গে মাঠে নামবেন তিনি। নওয়াজ শরিফ ক্ষমতায় থাকার সময়ে তিনি সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করেছিল বলেও অভিযোগ করেন ইমরান।

    তিনি বলেন, রাশিয়ার শাসকগোষ্ঠীরা এখন যেমনটি অনুভব করে, ঠিক তেমনই পরিণতি অনুভব করতে যাচ্ছে আসিফ জারদারি ও নওয়াজ শরিফ।

    দুর্নীতির বিষয়ে ইমরান বলেন, প্রতিষ্ঠানের কিছু ক্ষেত্র দুর্নীতির সঙ্গে যুক্ত হতে পারে, পুরো প্রতিষ্ঠান নয়। কেউ একজন ভুল করলে তার মানে এই নয় যে, পুরো প্রতিষ্ঠানই দোষী। এ ছাড়া প্রতিষ্ঠানে এক-দুজন ব্যক্তি কিছু ভুল করলে, তাদের কাজের জন্য পুরো প্রতিষ্ঠান দায়ী নয়।

    দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির সম্পর্কে নিজের মতামত প্রকাশ করার পাশাপাশি এ ভাষণে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন ইমরান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ