ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য তুরস্কের

    ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য তুরস্কের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু। তিনি বলেছেন, কিছু ন্যাটো দেশ চায় না ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ হোক। যুদ্ধ করে রাশিয়া আরও দুর্বল হবে এটা প্রত্যাশা করেই তারা যুদ্ধের সমাপ্তি চাচ্ছে না।

    বেসরকরি টেলিভিশন চ্যানেল সিএনএন টার্ক-এ এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সির। 

    মেভলুত কাভুসগলু বলেন, তুরস্ক মনে করে ইস্তামবুলে দুই পক্ষের মধ্যে আলোচনার পর যুদ্ধ আর স্থায়ী হওয়ার কথা না। কিন্তু ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করার পর মনে হয়েছে, কিছু ন্যাটো দেশ চায় যুদ্ধ বন্ধ না হোক। কারণ, তারা রাশিয়াকে আরও দুর্বল দেখতে চায়।

    গত ২৯ মার্চ রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা তুরস্কের ইস্তামবুলে সমঝোতার জন্য আলোচনায় বসেন। ওই আলোচনার পর রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে এবং খারকিভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়।

    আলোচনায় ইউক্রেন নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে সম্মত হয় যেটা রাশিয়ার অন্যতম প্রধান দাবি। কিন্তু পরে শান্তি আলোচনা আর এগোয়নি।

    উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর থেকে ন্যাটো সদস্য তুরস্ক যুদ্ধ বন্ধের চেষ্টা করে যাচ্ছে। রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গে ন্যাটোর একমাত্র মুসলিম দেশ তুরস্কের সুসম্পর্ক রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ