ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • গাজায় ফের বিমান হামলা

    গাজায় ফের বিমান হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত বছরের ১১ দিনের যুদ্ধের পর সবচেয়ে বড়ো ধরনের সংঘাতে জড়িয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। আজ বৃহস্পতিবার গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর জবাবে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় পাল্টা বিমান হামলা চালিয়েছে। খবর আল-জাজিরার।

    এর আগে বুধবার সন্ধ্যায় গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় দেরও শহরের একটি বাগানে রকেট হামলা চালানো হয়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েল তাৎক্ষণিক জবাবে মধ্যরাতে গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চালায়।

    ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা গাজায় একটি সামরিক স্থাপনা এবং রকেট তৈরির সরঞ্জাম সরবরাহ করা হয় এ রকম একটি টানেল লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজা শাসনকারী ইসলামপন্থী হামাস বলছে, তারা ইসরায়েলি বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য রকেট ছুঁড়েছে।

    এদিকে, মুসলিমদের পবিত্র মাস রমজানের পাশাপাশি ইহুদিদের পাসওভার ফেস্টিভালের কারনে উত্তেজনা আরো তীব্র রূপ ধারন করেছে। মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ইসরায়েলে ফিলিস্তিন ও ইসরায়েলি আরবদের চারটি ভয়াবহ হামলায় ১৪ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

    এর আগে, গত ২২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় মোট ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস জেরুজালেমের অবনতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, উত্তেজনা ও উস্কানিমূলক কর্মকান্ড বন্ধে সবকিছু করতে উভয়পক্ষের ওপর চাপ তৈরিতে তিনি তাদের সাথে যোগাযোগ রাখছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ