ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ‘টুইটার র‌্যালি’তেও ইমরানের রেকর্ড!

    ‘টুইটার র‌্যালি’তেও ইমরানের রেকর্ড!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাত্র কয়েক মিনিটের টুইটার ভাষণেই রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

    বুধবার রাতের এই টুইটার র‌্যালিতে প্রায় পাঁচ লাখ (৪৪৬,০০০) ব্যবহারকারী  প্রতিক্রিয়া জানিয়েছে। অডিও লাইভটি গড়ে শুনেছেন ১ লাখ ৬৫ হাজার মানুষ। অন্যান্য মাধ্যমে সরাসরি প্রচার হওয়া ইমরান খানের ভাষণটিও ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছে, পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন। ফেসবুক, ইনস্টাগ্রামে লাখ লাখ মানুষ লাইভটি দেখেছেন।

    লাহোরের জনসভায় জীবনের হুমকি থাকা সত্ত্বেও ইমরান খান অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, তিনি সশরীরেই উপস্থিত থাকবেন।

    ইমরান বলেন, ‘মিনার-ই-পাকিস্তান বিশেষ জায়গা। কারণ, এখানেই পাকিস্তানের রেজ্যুলেশন উপস্থাপন করা হয়েছিল। এখানেই ভারতের মুসলিমরা জানিয়েছিল তারা আলাদা রাষ্ট্র চায়। আমরাও এখান থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু করতে চাই। আমার বিশ্বার রেকর্ড সংখ্যক মানুষ এই জনসভায় অংশ নেবে।’

    টুইটার ও জনসভায় এমন সাড়া পেয়ে অভিভূত ইমরান জানিয়েছেন, এতো সমর্থন পাবেন সেটা আসলে তার প্রত্যাশার বাইরে ছিল। তিনি বলেন, ‘যত মানুষ হচ্ছে আমি মাত্র তার পাঁচ শতাংশ আশা করেছিলাম। যখন আমি জনগণকে দেখি, তখন বেশ খুশি হই কারণ আমি এক উদীয়মান জাতি দেখতে পাই। ৭৫ বছর আগে যেমনটা দেখেছিল পাকিস্তান এবার প্রথম আমি তা দেখছি।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ