ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

ঝুঁকি নিয়েই র‌্যালিতে সশরীরে থাকছেন ইমরান!

ঝুঁকি নিয়েই র‌্যালিতে সশরীরে থাকছেন ইমরান!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সতর্কতা দিয়ে ইমরান খানকে লাহোরের জনসভায় সরাসরি উপস্থিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল বুধবার লাহোরের অতিরিক্ত ডেপুটি কমিশনার আতিয়াব সুলতান এই পরামর্শ দেন। তিনি ইমরান খানকে আজ বৃহস্পতিবারের সভায় ভার্চুয়াল ভাষণ দেওয়ার পরামর্শ দিয়েছেন। 

তবে এই সতর্কতা মানছে না ইমরান খান। বুধবারের ‘টুইটার র‌্যালি’তে পিটিআই চেয়ারম্যান ইমরান জানিয়েছেন, কোনও ব্যাপার না তিনি লাহোরে সশরীরেই থাকছেন।  

লাহোরের জনসভায় জীবনের হুমকি থাকা সত্ত্বেও ইমরান খান অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, তিনি সশরীরেই উপস্থিত থাকবেন।

ইমরান বলেন, ‘মিনার-ই-পাকিস্তান বিশেষ জায়গা। কারণ, এখানেই পাকিস্তানের রেজ্যুলেশন উপস্থাপন করা হয়েছিল। এখানেই ভারতের মুসলিমরা জানিয়েছিল তারা আলাদা রাষ্ট্র চায়। আমরাও এখান থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু করতে চাই। আমার বিশ্বার রেকর্ড সংখ্যক মানুষ এই জনসভায় অংশ নেবে।’


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন