ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • বাণিজ্য-নিরাপত্তা ইস্যুতে ভারতে বরিস

    বাণিজ্য-নিরাপত্তা ইস্যুতে ভারতে বরিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই দিনের ভারত সফরে গুজরাট পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার সকালে তিনি আহমেদাবাদে অবতরণ করেছেন। আগামীকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দিল্লিতে বৈঠক করবেন তিনি। এই সফরে মুক্ত বাণিজ্য ও প্রতিরক্ষা বিষয়ে মোদী-জনসনের আলোচনা হওয়ার কথা রয়েছে।

    মোদী-জনসন আলোচনায় ইউক্রেনের রাশিয়ার সেনা অভিযানের বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানিয়েছে এনডিটিভি। কারণ রাশিয়ার সাথে এখনও স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক অব্যাহত রাখার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্ব।

    রাশিয়ার ওপর চাপ বাড়াতে বারবার ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। যদিও বরিস জনসনের এই সফর পূর্ব-নির্ধারিত। গত বছর করোনার কারণেই দুইবার তার সফর পিছিয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ