ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • সেনাবাহিনী না থাকলে পাকিস্তান থাকবে না

    সেনাবাহিনী না থাকলে পাকিস্তান থাকবে না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইমরান খান বলেছেন, দেশের যুবকরা যদি ‘বিদেশি ষড়যন্ত্র’ মেনে নেয় তবে ভবিষ্যতে পুরো প্রজন্ম ধনি দেশের ভিসা পেতে চাইবে। যদি এই সরকারের মতো দুর্নীতিবাজরা ক্ষমতায় আসে তাহলে কোনো ভবিষ্যৎ নাই।

    বুধবার রাতে দলের কমী-সমর্থকদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে ছড়ানো কয়েকটি মিম সম্পর্কে প্রম্ন করা হলো ইমরান খান জানান, তিনি এখন টেলিভিশন দেখেন না এবং পত্রিকা পড়ার সময় পান না। তবে তিনি সামাজিক মাধ্যমে ওই বিষয়গুলো দেখেছেন।

    ইমরান খান তার সমর্থকদের পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে খারাপ কিছু না বলতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,  সেনাবাহিনী না থাকলে, পাকিস্তান থাকবে না…ইমরান খানের চেয়েও পাকিস্তানের সেনাবাহিনী প্রয়োজন বেশি। 

    ইমরান খান বলেন, পাকিস্তানের শত্রুরা সেনাবাহিনীকে আক্রমণ করছে এবং নওয়াজ শরিফ এবং আসিফ আলি জারদারির শাসনের সময় সেনাবাহিনীকে অবমূল্যায়নের চেষ্টা করা হয়েছে। নওয়াজ যখন বিদেশ ছিলেন তখন তিনি সেনাপ্রধানকে আক্রমণ করেছেন।বিষয়টি সেনাবাহিনী এবং প্রত্যেকেই জানে। 

    বক্তব্যে তিনি সেনাবাহিনী না থাকলে এই মুহূর্তে পাকিস্তান তিন টুকরো হয়ে যাবে বলে মন্তব্য করেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ