ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • হিনা রব্বানীকে নিয়ে সাবেক মন্ত্রীর ‘অশালীন’ মন্তব্য!

    হিনা রব্বানীকে নিয়ে সাবেক মন্ত্রীর ‘অশালীন’ মন্তব্য!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানীকে নিয়ে টুইটারে একটি মন্তব্য করেছেন। 
    তার সেই মন্তব্যকে অশালীন ও নারী বিদ্বেষী হিসেবে অভিহিত করে এর ব্যাপক সমালোচনা করেছেন টুইটার ব্যবহারকারী ও নেটিজেনরা।

    হিনা রব্বানী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী হিনার একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে হিনা রব্বানী আল জাজিরার সাংবাদিক মেহেদি হাসানের সঙ্গে একটি আলোচনায় অংশ নিয়েছেন। সেই আলোচনায় তিনি মেহেদি হাসানের করা প্রশ্নগুলোর উত্তর ঠিক  মতো দিতে পারছেন না। 

    আর এ বিষয়টিকে কটাক্ষ করে ফাওয়াদ চৌধুরী লিখেছেন, যখন আপনি কম আইকিইউ জ্ঞানসম্পন্ন একজন মহিলাকে নিয়োগ (মন্ত্রিত্ব) দেন। যার শুধুমাত্র সুখ্যাতি রয়েছে বারকিন ব্যাগ (দামি ফ্রেঞ্চ ব্যাগ) ও দামি চোখের প্রসাধনীতে। এগুলোই এখন স্বাভাবিক হয়ে যাবে। আশা করি এসব থেকে খুব দ্রুত মুক্তি পাব।

    এদিকে ফাওয়াদ চৌধুরী ছিলেন ইমরান খানের সরকারের মন্ত্রী। তিনি ইমরানের দল পিটিআইয়ের সদস্য ছিলেন।

    পিটিআইয়ের অনেক সমর্থকই ফাওয়াদ চৌধুরীর সমালোচনা করেছেন। তারা ফাওয়াদ চৌধুরীকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান। 

    পিটিআইয়ের একজন সমর্থক সমালোচনা করে বলেছেন, আমরা পিপিপির সমর্থক না। তবুও বলব হিনা রব্বানী পাকিস্তানের ইতিহাসে অন্যতম সফল মন্ত্রী ছিলেন।

    এদিকে হিনা রব্বানী ২০১১ সালে পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। মাত্র ৩৩ বছর বয়সে তিনি পাকিস্তানের প্রথম নারী মন্ত্রী হয়ে রেকর্ড গড়েছিলেন। 

    সূত্র: ডন


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ