ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তওকতে’

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তওকতে’
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় ধেয়ে আসছে আবর সাগর এবং ভারতের লাক্ষাদ্বীপ এলাকা থেকে। রবিবারের মধ্যে আরব সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নেবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এর নাম রাখা হয়েছে ‘তওকতে’ (Cyclone Tauktae)। এর জেরে ইতিমধ্যেই ভারতের মহারাষ্ট্র, কেরালা এবং গুজরাটে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে।

    আজ শুক্রবার থেকেই লাক্ষাদ্বীপসহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তওকতের কারণে শুক্রবারই লাল পতাকা জারি করা হয়েছে কেরালার পাঁচ জেলায়। রবিবার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তওকতের আছড়ে পড়ার আশংকা করা হচ্ছে। কেরালায় শনিবার থেকে ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

    কোঙ্কন উপকূলে আছড়ে পড়তে চলা তওকতের প্রভাবে মুম্বাই, গোয়া, এবং গুজরাটে ভালো প্রভাব পড়বে। গুজরাটে এই ঘূর্ণি ঝড় মঙ্গলবার আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এমনকী ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার নাগাদ রাজস্থানের দক্ষিণ-পশ্চিম এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ৫ থেকে ৬ দিন উপকূলবর্তী এই রাজ্যগুলিতে ঝড়ো হাওয়া বয়ে যাবে। জায়গা বিশেষে এই ঝড়ের গতি ৪০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে।

    পরিস্থিতি মোকাবেলা করতে ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৫৩টি দলকে তৈরি রাখা হয়েছে। এর মধ্যে ২৪টি দলকে ইতিমধ্যেই এলাকায় পাঠানো হয়েছে। বাকি দলগুলিকে স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রাজ্য প্রশাসনগুলিকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ