ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে নিহত ১, আহত ১৪

    শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে নিহত ১, আহত ১৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে এক বিক্ষোভকারী নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রামবুক্কানা শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের ওই গুলিবর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

    এদিন শ্রীলঙ্কার প্রধান জ্বালানি খুচরা বিক্রেতা জ্বালানির মূল্য প্রায় ৬৫ শতাংশ বাড়ালে দেশটির বিভিন্ন জায়গায় নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ছাড়া একইদিন গমের আটার মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যও বৃদ্ধি পেয়েছে। হাজার হাজার উত্তেজিত মোটরসাইকেল চালক এবং বাসচালক ক্যান্ডি শহরের সঙ্গে রাজধানী কলম্বোর সংযোগ স্থাপনকারী হাইওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করেন।

    দেশটির পুলিশের মুখপাত্র নিহাল তালদুওয়া বিবিসি অনলাইনকে বলেছেন, বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ‘গুলি করতে বাধ্য’ হয়েছে। বিক্ষোভকারীরা কিছু টায়ারে আগুন দেয়। তাই তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এমনকি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ‘সর্বনিম্ন শক্তি’ ব্যবহারেরও দাবি করছে।

    পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও অন্যান্য বস্তু ছুড়েছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। কিন্তু পাথরের প্রতিক্রিয়ায় গুলি ছোড়াকে কোনোভাবে মানতে পারছেন না দেশটির সাধারণ মানুষ। 

    এদিকে বিক্ষোভকারীদের ওপর গুলির ঘটনার নিন্দা জানিয়েছে শ্রীলঙ্কায় নিয়োজিত জাতিসংঘের প্রতিনিধি। এ ছাড়া ঘটনার নিন্দা জানিয়েছে দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতরা। 

    বিক্ষোভকারীরা বলছেন, প্রেসিডেন্টের নীতির কারণেই এই সংকট তৈরি হয়েছে। তবে প্রেসিডেন্ট পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন। গোতাবায়া রাজাপাকসে স্বীকার করেছেন তিনি বেশকিছু ‘ভুল’ করেছেন যা পরিস্থিতিকে খারাপের দিকে নিয়ে যেতে ভূমিকা রেখেছে। তবে সোমবার নতুন মন্ত্রিসভায় তাকে রাখায় অনেক শ্রীলঙ্কানকে বিক্ষুব্ধ করেছে।  প্রসঙ্গত, চলমান সংকটের মধ্যেই সোমবার নতুন করে মন্ত্রিসভা গঠিত হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ