ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ইসরায়েলের আগ্রাসন বন্ধে কূটনৈতিক পথে জর্ডান

    ইসরায়েলের আগ্রাসন বন্ধে কূটনৈতিক পথে জর্ডান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আল আকসায় রমজান মাসে ফিলিস্তিনিদের ওপর শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসন থামাতে কূটনৈতিক উদ্যোগ নিয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। সোমবার তিনি এবিষয়ে দুবাইয়ের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে যোগাযোগ করেছেন। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    এই আলাপে তিনি, মসজিদুল আকসায় ইসরায়েলের সবধরনের আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তা তুলে ধরেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি জানিয়েছেন, ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে আল আকসায় ফিলিস্তিনিদের ওপর চালানো হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জর্ডান। আগামী বৃহস্পতিবার আল আকসায় ইসরায়েলের অবৈধ পদক্ষেপ ঠেকাতে আরব লিগ কমিটির বৈঠকও ডেকেছে জর্ডান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ