ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • শ্রীলঙ্কার নাগরিক হত্যায় পাকিস্তানে ছয়জনের মৃত্যুদণ্ড

    শ্রীলঙ্কার নাগরিক হত্যায় পাকিস্তানে ছয়জনের মৃত্যুদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে ধর্মানুভুতিতে আঘাতের অভিযোগে শ্রীলঙ্কার এক নাগরিককে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। এছাড়া নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড  এবং বাকিদের দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    গত বছরের ডিসেম্বরে শিয়ালকোট শহরের এক কারখানার ম্যানেজার ৪৮ বছর বয়সী প্রিয়ান্থা দিয়াওয়াদনাকে নির্মমভাবে পিটিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান এই ঘটনাকে ‘লজ্জার দিন’ হিসাবে বর্ণনা করেছিলেন।

    ঘটনার শুরু ছিল গুজব থেকে। গুজব উঠেছিল যে দিয়াওয়াদনা পবিত্র কোরআনের বাণী লেখা থাকা একটি পোস্টার নামিয়ে ফেলেছেন। এই অভিযোগ ওঠার পর ওইদিন সকালের মধ্যে মানুষজন ওই কারখানার মূল ফটকে ভিড় করতে শুরু করে। এরপর বিকেল উন্মত্ত জনতা কারখানায় ঢুকে দিয়াওয়াদনাকে জিম্মায় নেয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ