ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৭
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউক্রেনের শহর লেভিভে চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে গিয়ে দাঁড়িয়েছে। সোমবার (১৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

আঞ্চলিক সামরিক গভর্নর ম্যাকসিম কোজিতস্কি বলেছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো ধ্বংসস্তূপ পড়ে আছে। তাই হতাহতের এ সংখ্যা চূড়ান্ত নয়।

তিনি বলেন, হামলায় ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর এবং এক শিশু হালকা আহত হয়েছে।

প্রসঙ্গত, সোমবার ভোরে রাশিয়ার নিক্ষেপ করা তিনটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সামরিক গুদামে আঘাত করে এবং অন্য একটি টায়ার মেরামতের দোকানে আঘাত হানে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন