ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • টয়লেটের ট্যাংক থেকে যুবদল নেতার গলিত লাশ উদ্ধার

    টয়লেটের ট্যাংক থেকে যুবদল নেতার গলিত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    পাবনার আটঘরিয়ায় টয়লেটের সেপটিক ট্যাংক থেকে শাহজাহান আলী (৩৮) নামে এক যুবদল নেতার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 


    সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার দেবত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রাম থেকে এই লাশ উদ্ধার হয়।

    নিহত শাহজাহান পাবনা শহরের শালগাড়ীয়া এলাকার তোফাজ্জল হোসেন ছেলে ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি পেশায় ফটোস্ট্যাট ব্যবসায়ী। তিনি পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন। 

    নিহতের বড় ভাই ফরিদুল ইসলাম জানান, গত ৩১ মার্চ সন্ধ্যায় দোকান থেকে বের হয়ে যান শাজাহান আলী। তারপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো খোঁজ না পেয়ে পরদিন ১লা এপ্রিল সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। সোমবার বিকালে গঙ্গারামপুর গ্রামের আবুল কাশেমের বাড়ির পেছনে টয়লেটের হাউজ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায়।

    জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, নিহত শাজাহানকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

    বিষয়টি নিশ্চিত করে আটঘরিয়া থানা পরিদর্শক (ওসি) হাফিজুর রহমান বলেন, স্থানীয়দের থেকে খরর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনেরা লাশ সনাক্ত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ