ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

    মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও তার আশপাশের এলাকায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। দেশটির জাতীয় ভূতত্ব বিভাগ এই তথ্য জানিয়েছে।

    এ ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ক তথ্য এখনও জানা যায়নি।

    এদিকে একই সময়ে মালয়েশিয়ার নিকটতম প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপেও ৬ দশমিক ৬ মাত্রার ভূমীকম্প রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, একই ভূমিকম্প অনুভূত হয়েছে কুয়ালালামপুর ও সুমাত্রায়।

    ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে ভূমির ১০ কিলোমিটর গভীর এলাকা থেকে উৎপত্তি হয়েছে এই ভূমিকম্পের। তবে এই ভূমিকম্পটির ফলে এখন পর্যন্ত সুনামি বা জলোচ্ছাস প্রবণতা দেখা যায়নি বলে জানিয়েছেন তারা।


    মালয়েশিয়ার মতো ইন্দোনেশিয়ার সুমাত্রাতেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ