ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে আছে

    তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে আছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। স্থানীয় সময় রবিবার (১৭ এপ্রিল) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে আলাপকালে ঘটনার নিন্দা জানান তিনি।

    এক টুইট বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট জানান, তিনি ফোনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন। সেই টুইট বার্তায় তিনি আরও লেখেন, আমাদের আলাপের সময়, আব্বাসকে বলেছি যে- আমি আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি হস্তক্ষেপের কঠোর নিন্দা জানাই এবং এই মসজিদের মর্যাদা ও ভাবগাম্ভীর্যের ওপর হুমকি ও উস্কানির বিরুদ্ধে আমরা দাঁড়াবো। তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে আছে বলেও উল্লেখ করেন তিনি।

    প্রসঙ্গত, তৃতীয় দিনের মতো ফের গতকাল রবিবার ফজরের নামাজের সময় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান শুরু করে ইসরায়েলি পুলিশ। এসময় দেশটির পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ইসরায়েলি পুলিশের হামলায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি আহত হন। এর আগে গত শুক্রবার মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন আরও দেড় শতাধিক ফিলিস্তিনি। একই সঙ্গে গ্রেফতার করা হয় তিন শতাধিক ফিলিস্তিনিকে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ